ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, কমবে দক্ষদের চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জনই বেকার। অর্থাৎ শিক্ষিত তরুণদের বেকারত্বের হার ৩৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের সেপ্টেম্বর সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়; বিশ্বের বিভিন্ন দেশেই এ নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে দক্ষ ও শিক্ষিত তরুণদের চাকরির বাজারে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, অনেক দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার সামগ্রিক বেকারত্বের হারের চেয়ে বেশি। শিক্ষা শেষ করার পরও উপযুক্ত কাজ না পাওয়ায় বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারের বাইরে থেকে যাচ্ছেন।
প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে চাকরির ধরনেও পরিবর্তন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে কিছু কাজ সম্পন্ন হওয়ায় নির্দিষ্ট কিছু পেশায় মানুষের প্রয়োজন কমে যেতে পারে। পাশাপাশি নতুন ধরনের দক্ষতার চাহিদাও তৈরি হচ্ছে।
আইএমএফ বলছে, এআইয়ের বিস্তার শ্রমবাজারে পরিবর্তন আনবে। এর ফলে কিছু চাকরি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। তবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারলে তরুণদের একটি অংশ পরিবর্তিত শ্রমবাজারে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন।
তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপরও প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো যথেষ্ট নয়; প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগও বাড়াতে হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া এবং তরুণদের শ্রমবাজারে প্রবেশের পথে থাকা বাধা দূর করাও জরুরি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ