×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ সেপ্টেম্বর ২২ ১০:১৫:৩৫

অভিজ্ঞতা ছাড়াই ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কল সেন্টার এক্সিকিউটিভ পদে ০৪ জনকে নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এ চাকরির কর্মস্থল ঢাকা (মিরপুর)। আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

পদের নাম ও লোকবল

কল সেন্টার এক্সিকিউটিভ পদে ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়স

প্রার্থীদের ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল ও বেতন

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা (মিরপুর)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বা মুনাফার অংশ, বিমা, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত