ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মিডল্যান্ড ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে তরুণ, উদ্যমী ও মেধাবী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। এসব পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
পদের নাম ও যোগ্যতা
১. প্রবেশনারি অফিসার
এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
২. ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
এ পদেও যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
চাকরির ধরন ও সুযোগ-সুবিধা
নিয়োগের পর প্রবেশনারি অফিসারদের এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে তাঁদের আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। প্রবেশনকাল সফলভাবে শেষ করা প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
বিস্তারিত তথ্য জানা ও আবেদন করার জন্য মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ