×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না, জানাল ইরান

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৬:৩৭:২৯

শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের দেওয়া আগের কথা ও শর্তগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ চালু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটি।

রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ অবস্থান জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, অন্যান্য দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তাই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সুযোগ নেই।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংসদে গালিবাফ বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে একতরফাভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সময় এখন আর নেই। ইরানের মানুষের নায্য অধিকার মেনে নেওয়া এবং গত জুনের চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত জলপথ চালু করা হবে না। একই সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পথও বন্ধ থাকবে বলে জানান তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর এই পরিস্থিতির সূত্রপাত। এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাটিগুলোতে হামলা চালায় এবং তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরে গত জুন মাসে দুই দেশের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি চুক্তি হয়েছিল। তবে এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের পদ্ধতি এবং নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। একপর্যায়ে চুক্তিটি ভেস্তে যায়। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এর জেরে পুরো মধ্যপ্রাচ্যেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত