ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল
নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। তবে এবার নির্ধারিত ফির সঙ্গে বিলম্ব ফি (জরিমানা) গুনতে হবে শিক্ষার্থীদের।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষদিনে এই সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়। এবার জরিমানাসহ তিন দিন সময় বাড়ানো হলো। এ
দিকে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। এ ছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ