ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
ডুয়া নিউজ : মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন দেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর ৩২ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন।
কমিশনপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল গফুর, মুহাম্মদ আজহারুল ইসলাম, মো. বদিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মো. অলিউল হক তালুকদার, মোহাম্মদ ছলিম উল্ল্যাহ খাঁন, মো. বাবুল হোসেন হাওলাদার, মোহাম্মদ রহিজ উদ্দিন, মোহাম্মদ আকতার ফারুক, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জফির উদ্দিন, মো. বদরুল হক, মো. তারেক আহমেদ, মোহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম বিশ্বাস, নিপলু বড়ুয়া, মোহাম্মদ তাজ উদ্দিন, কাজী শওকত হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, বি এম এনামুল হক, মো. মাহবুবুল হক, মো. আব্দুস সবুর সরকার, মোহাম্মদ ছাইদুল ইসলাম, মোহাম্মদ তফসির আহমেদ, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নূর আলম মিয়া, মোহাম্মদ আরিফুজ্জামান, এফ এম ফয়েজুর রহমান ও মোহাম্মদ আব্দুল হালিম।
নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য