ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
খেলাপি ঋণের পরিমান ছাড়ালো ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা
ডুয়া ডেস্ক: ২০২৪ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। যা মোট বিতরণ করা ঋণের ২০.২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার গোপন রাখা খেলাপি ঋণের সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ার ফলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ সামনে এসেছে।
গভর্নর আরও জানান, নতুন তথ্যের ভিত্তিতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। তিনি দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করার পরিকল্পনা জানান। যেসব ব্যাংক একীভূত করার প্রয়োজন রয়েছে সেগুলো একীভূত করা হবে অথবা নতুন বিনিয়োগকারী এনে পুনর্গঠন করা হবে।
ড. আহসান এইচ মনসুর বলেন, আইনগত সংস্কার প্রক্রিয়া চলছে এবং ব্যাংক কোম্পানি আইন পর্যালোচনা করা হচ্ছে। এসব সংস্কার শেষে ব্যাংক খাতকে ব্যাংক আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।
এছাড়া ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা এবং গত ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ