ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
লন্ডনের ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডির সুযোগ
পার্থ হক: যুক্তরাজ্যের লন্ডনের ইমপেরিয়াল কলেজ আন্তর্জাতিক ৫০ জন মেধাবী পিএইচডি গবেষককে স্কলারশিপ দেবে। ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’ নামের এ বৃত্তির জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নকারী প্রতিভাবান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইমপেরিয়াল কলেজে পড়াশোনার জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আবেদন জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা
স্কলারশিপ পাওয়া ৫০ জন শিক্ষার্থী সাড়ে তিন বছর বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি, ফলে তাঁদের কোনো টিউশন ফি দিতে হবে না। জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রতিবছর ২৭,০৩৬ পাউন্ড হারে উপবৃত্তি দেওয়া হবে।
এ ছাড়া অধ্যয়নের প্রথম ৩ বছর প্রতিবছর ২,০০০ পাউন্ড হারে ভোগ্য তহবিল দেওয়া হবে। শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ইমপেরিয়ালে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাগুলোতে পূর্ণাঙ্গ অ্যাকসেস এবং পেশাদার দক্ষতা কোর্স করার সুযোগও থাকবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের স্নাতকোত্তরে ডিস্টিংশন থাকতে হবে। তবে যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফল বা দক্ষতা দেখিয়েছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তাঁরাও এ স্কিমে আবেদন করতে পারবেন।
যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে জাতীয়তার ওপর কোনো বিধিনিষেধ নেই। তবে কিছু বিভাগ আন্তর্জাতিক প্রার্থীদের ভর্তি করবে না।
শুধু নতুন পিএইচডি আবেদনকারীরাই এ স্কলারশিপের আওতায় পড়বেন। বর্তমানে ইমপেরিয়াল কলেজে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য বিবেচনা করা হবে না।
আবেদন যেভাবে
এ স্কলারশিপের জন্য পৃথক কোনো আবেদন ফরম নেই। ইমপেরিয়াল কলেজে অধ্যয়নের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট ভর্তি বিভাগ আবেদনকারীর একাডেমিক যোগ্যতা ও সম্ভাবনা বিবেচনা করে স্কলারশিপের জন্য প্রক্রিয়াটি সম্পন্ন করবে।
ভর্তি আবেদনের ক্ষেত্রে বৃত্তিসংক্রান্ত নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে আবেদনকারীকে পছন্দের বিভাগ নির্ধারিত অতিরিক্ত যোগ্যতাগুলোও পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ২০২৬। স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য কলেজেরওয়েবসাইটে জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি