ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান: হাইকমিশনার
ডুয়া নিউজ : আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, “বিগত ১৬ বছর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক ছিল না। বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।”
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পাকিস্তান হাইকমিশনার বলেন, “বাংলাদেশে শুল্ক মুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান সরকার। দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আমরা নানা সুপারিশ পেয়েছি। পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আন্তরিক।”
এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেন, “পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, অর্থনীতি, সংষ্কৃতিসহ দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন করতে চায়। এর মাধ্যমে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই আগামীতে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্যের বাজার সৃষ্টি করুক।”
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় রংপুরের আমদানি-রপ্তানিকারকরা দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ