×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সৎমা কখনও আপন হয় না, ৩০ বছর কষ্ট করেছি: পপি

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৮:৪২:৫৫

সৎমা কখনও আপন হয় না, ৩০ বছর কষ্ট করেছি: পপি

নিজস্ব প্রতিবেদক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় ও আবেদনময়ী ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ক্যারিয়ারে নানা উত্থান-পতন দেখলেও দর্শকের হৃদয়ে তাঁর অবস্থান এখনো অটুট। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পপির। প্রথম সিনেমাতেই তিনি সাফল্য পান।

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং স্পটসহ সব জায়গায় পপির সঙ্গে তাঁর মাকে দেখা যেত। তবে সম্প্রতি জানা যায়, মায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। পপির মা বিভিন্ন গণমাধ্যমে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগও করেছেন।

এর মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, সৎমা কখনো আপন হয় না। যে নারীর হাত ধরে তিনি সিনেমা জগতে এসেছেন, গণমাধ্যমে তাঁকে সৎমা হিসেবে পরিচয় দিয়েছেন পপি।

পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি (কান্নাজড়িত কণ্ঠে) কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে ততই চাহিদা বাড়তো।’

তিনি আরও বলেন, ‘সৎ মার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত