ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্ক নেবে না এনবিআর
ডুয়া ডেস্ক : আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ বাড়ানো আবগারি শুল্ক কার্যকর হওয়ায় সৃষ্ট জটিলতা সামাল দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ছাড় দিয়েছে।
গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ী শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি।
বিমান টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে জমা দেয়। তবে বিমান সংস্থাগুলো সাধারণত ছয় মাস আগেই টিকিট বিক্রি শুরু করে, অথচ নতুন শুল্ক কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। ফলে আগে কেনা টিকিটে আগের শুল্কই কাটা হয়েছে, আর নতুন শুল্ক আরোপ করাও সম্ভব হয়নি।
এই জটিলতা দূর করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেয়, যার পরিপ্রেক্ষিতে ৯-১৮ জানুয়ারি ইস্যু করা টিকিট বা যাত্রীদের কাছ থেকে বাড়তি আবগারি শুল্ক না নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ৯ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ বিমানযাত্রায় আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ থেকে ১,০০০, এশিয়ার অন্যান্য দেশে ২,০০০ থেকে ২,৫০০ এবং ইউরোপ ও আমেরিকায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক