ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ডুয়া ডেস্ক: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসে দুইটি পূর্ণকালীন শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে একজন করে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। কোনো ধরনের হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
বিভাগ: স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস
পদ: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বিষয়: ইন্টারন্যাশনাল বিজনেস
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।
পিএইচডি না থাকলে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৫-এর কম সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।
এ ছাড়া অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং অন্তত তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
লেকচারার
ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে একজন লেকচারার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর এবং/অথবা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৫-এর কম সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে প্রার্থীকে বিবেচনা করা হবে না।
এ ছাড়া এএএসবিবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইউআইইউর ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)। কোনো ধরনের হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।
শুধু বাছাই করা প্রার্থীদের প্রেজেন্টেশন সেশন ও সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন হলে বিজ্ঞপ্তির শর্তাবলি সংশোধনের অধিকার সংরক্ষণ করে ইউআইইউ কর্তৃপক্ষ।
ক্যাম্পাস: ইউনাইটেড সিটি, মাদানী অ্যাভিনিউ, বাড্ডা, ঢাকা-১২১২।
বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে ইউআইইউর ক্যারিয়ার পোর্টাল দেখুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ