ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
জাতীয় গ্রিডে শক্তি জোগাচ্ছে রামপাল
নিজস্ব প্রতিবেদক: খুলনার রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটির ধারাবাহিক উৎপাদন বিদ্যুৎ সরবরাহে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে কেন্দ্রটি প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার এ কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। বর্তমান বিদ্যুতের চাহিদার প্রেক্ষাপটে এ সরবরাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছিল, যা গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। উৎপাদন সক্ষমতা বজায় রাখার এ ধারাবাহিকতা জাতীয় গ্রিডের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে সরাসরি সহায়তা করছে। একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, পরিবেশগত ভারসাম্য বজায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করাই বর্তমানে কেন্দ্রটির অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক খাঁন নোমান শিবলী জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশগত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভুক্তভোগী গ্রাহক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল। রামপালের ধারাবাহিক উৎপাদন সেই আস্থার জায়গাটি পুনর্গঠনে ভূমিকা রাখছে।
বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কেন্দ্রটি একইভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যেতে পারলে লোডশেডিং উল্লেখযোগ্য হারে কমবে। পাশাপাশি শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। রুট ডাইনামিক্স ও জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখাই এখন সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, যাতে কোনোভাবেই উৎপাদন ব্যাহত না হয়।
প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল ব্যবস্থাপনার ক্ষেত্রেও রামপাল বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে।
কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। আগে ভারতীয় প্রকৌশলীরা যে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিয়েছিলেন, তা এখন দেশীয় প্রকৌশলীরা আত্মস্থ করেছেন। তাঁরা দক্ষতার সঙ্গে কেন্দ্রটির পরিচালনাগত দায়িত্ব পালন করছেন।
ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী আশ্বস্ত করেছেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। পরিবেশগত মানদণ্ড বজায় রেখে আগামী দিনেও কেন্দ্রটি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করবে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে জাতীয় গ্রিডে কোনো ধরনের যান্ত্রিক বা লজিস্টিক বিঘ্ন না ঘটে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এ ধারাবাহিক পরিচালনা কেবল বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়ক নয়, দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও দেশীয় প্রকৌশলীদের দক্ষতা দেখাচ্ছে, সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে বড় ধরনের জাতীয় সংকট মোকাবিলায় কার্যকর সমাধান বের করা সম্ভব।
আগামী দিনগুলোতে বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ধরে রাখা এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও আধুনিকায়ন করা জরুরি। রামপাল একইভাবে জাতীয় গ্রিডে বিদ্যুতের জোগান অব্যাহত রাখতে পারলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা সহজতর হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা