ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন সমাধান
ডুয়া ডেস্ক: পুরোনো স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারের ফলে গতি কমে যাওয়া কিংবা মাঝেমধ্যে হ্যাং করা স্বাভাবিক। ফোনে অতিরিক্ত অ্যাপ, জমে থাকা ফাইল এবং ব্যাকগ্রাউন্ডে চলমান বিভিন্ন প্রক্রিয়া প্রসেসরের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে নতুন ফোন কেনার আগে কয়েকটি সহজ কৌশল প্রয়োগ করেই পুরোনো ডিভাইসের কর্মক্ষমতা অনেকটাই বাড়ানো সম্ভব।
ফোনে এমন অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা হয় না। অপ্রয়োজনীয় ভারী অ্যাপ ও গেম ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থেকে র্যাম ও ব্যাটারি ব্যবহার করতে পারে। তাই অব্যবহৃত অ্যাপগুলো শনাক্ত করে মুছে ফেলা উচিত।
ইন্টারনাল স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলেও ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ছবি, ভিডিও, ডাউনলোড করা ভারী ফাইল ও অপ্রয়োজনীয় নথি সরিয়ে পর্যাপ্ত জায়গা খালি রাখা প্রয়োজন। গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউড স্টোরেজ বা মেমোরি কার্ডে ব্যাকআপ করে রাখলে ফোনের ওপর চাপ কমে।
নিয়মিত ব্যবহারের ফলে অ্যাপগুলোর অস্থায়ী ডেটা বা ক্যাশ ফাইল জমে যায়। সেটিংসে গিয়ে নির্দিষ্ট অ্যাপের ক্যাশ পরিষ্কার করলে স্টোরেজ খালি হয় এবং ফোনের কার্যক্ষমতা বাড়তে পারে। তবে ‘ক্লিয়ার ডেটা’ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ এতে লগইন তথ্য মুছে যেতে পারে।
লাইভ ওয়ালপেপার, অতিরিক্ত উইজেট ও অ্যানিমেশন পুরোনো প্রসেসরের ওপর বাড়তি চাপ তৈরি করে। সাধারণ ওয়ালপেপার ব্যবহার এবং ডেভেলপার অপশন থেকে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল কমিয়ে দিলে ফোনের কাজের গতি বাড়তে পারে। পাশাপাশি একসঙ্গে একাধিক ভারী কাজ না করে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা উচিত।
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় অ্যাপগুলোর সর্বশেষ সফটওয়্যার আপডেট রয়েছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিভিন্ন বাগ ও পারফরম্যান্স-সংক্রান্ত দুর্বলতা ঠিক করে থাকে। প্রতি সপ্তাহে অন্তত এক বা দুবার ফোন রিস্টার্ট করলেও মেমোরি রিফ্রেশ হতে পারে।
এসব পদ্ধতি প্রয়োগের পরও ফোনের কার্যক্ষমতা আশানুরূপ না হলে ফ্যাক্টরি ডেটা রিসেট করা যেতে পারে। এতে ফোনটি প্রাথমিক অবস্থায় ফিরে যায় এবং ত্রুটিপূর্ণ ফাইল মুছে যায়। তবে রিসেটের আগে প্রয়োজনীয় সব তথ্যের পূর্ণাঙ্গ ব্যাকআপ রাখা আবশ্যক।
দীর্ঘদিন ব্যবহারের ফলে পুরোনো ব্যাটারি দুর্বল হয়ে গেলেও ফোনের পারফরম্যান্স কমে যেতে পারে। সব ধরনের সফটওয়্যারভিত্তিক সমাধানের পরও সমস্যা থাকলে সার্ভিস সেন্টারে গিয়ে হার্ডওয়্যার পরীক্ষা করানো ভালো। প্রয়োজন অনুযায়ী ব্যাটারি পরিবর্তন বা অভ্যন্তরীণ মেরামত করলে পুরোনো ফোন আরও দীর্ঘদিন সচল রাখা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর