ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তার আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানান্তর প্রক্রিয়া ও পরীক্ষা আয়োজনের বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তর করা হবে। গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুতই ঢাবি ও ডিসিইউর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হবে। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’ গঠন করা হবে। চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাবি থেকে উল্লিখিত তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফলাফল, সিলেবাস এবং একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফটকপি ডিসিইউ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং প্রতিটি অধিভুক্ত কলেজে পৃথক ‘হেল্পডেস্ক’ চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সিলেবাস অনুসারেই নেওয়া হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ হবে সেপ্টেম্বর ২০২৬-এ এবং পরীক্ষা শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ পরীক্ষার টার্মপেপার মূল্যায়নের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কলেজের বিভাগগুলোর ওপর।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ অক্টোবর ২০২৬-এ এবং পরীক্ষা শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ হবে ডিসেম্বর ২০২৬-এ। এ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।
পরীক্ষার বিষয়ভিত্তিক রুটিন ও চূড়ান্ত তারিখ শিগগির পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে বলে জানিয়েছে ডিসিইউ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ