ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
ডুয়া ডেস্ক: টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাম্প্রতিক বন্ড ‘বাইব্যাক’ ঘোষণার পর মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে-এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে বুধবার স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৮ দশমিক শূন্য ৩ ডলারে নেমে এসেছে।
এদিকে মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৭৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
জেফরিসের মালিকানাধীন ট্রাডু ডট কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বলেন, ‘আজ স্বর্ণের দাম কমেছে, কারণ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আগে বাজারের সবাই সতর্ক অবস্থানে থাকে।’
ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নতুন করে আলোচনা সামনে এসেছে। ইরান জানিয়েছে, বৃহত্তর সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে তারা পুনরায় আলোচনা শুরু করেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৪৮ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৪ দশমিক ৫১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৯ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর