×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালি খোলার আশায় কমল তেলের দাম

২০২৬ আগস্ট ২৬ ০৯:৫৩:৩৫

হরমুজ প্রণালি খোলার আশায় কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রণালিটি দিয়ে আবারও তেল পরিবহন শুরু হতে পারে—এমন আশাবাদে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৭৮ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮০ ডলারে নেমেছে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজের ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে ইরানের আলোচনা পুনরায় শুরু করার ঘোষণার পর নতুন আশাবাদের মধ্যে এই দরপতন হয়েছে। মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দামই ৩ শতাংশের বেশি কমেছে

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত