ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
ক্যাম্পাস প্রতিবেদক: মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ এবার মঞ্চে রূপ পাচ্ছে। উপন্যাসটি অবলম্বনে নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।
আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পদ্মাপাড়ের জেলে-মাঝিদের বৈরী জীবনসংগ্রাম, দারিদ্র্য, স্বপ্ন, জটিল সম্পর্ক ও মানবিক টানাপোড়েনকে উপজীব্য করে তৈরি হয়েছে এই বিশেষ প্রযোজনা।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. রেজওয়ান। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সৈয়দ মুহাম্মদ জুবায়ের। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে রয়েছেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।
তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রযোজনাটিতে উপন্যাসের কালজয়ী চরিত্রগুলোতে অভিনয় করছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কুবের চরিত্রে রাইসুল ইসলাম রোমান, কপিলা চরিত্রে নুসরাত লামিয়া এবং হোসেন মিয়া চরিত্রে অভিনয় করছেন আতিকুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মো. রেজওয়ান (গণেশ), তাসনিম হায়দার লুবনা (মালা), নুসরাত জাহান সাদিয়া (গোপি), মিনহাজ উদ্দিন নাকিব (রাসু), তুর্য দত্ত (ধনঞ্জয়, বৈকুণ্ঠ ও বঙ্কু), মাশরাফি সজিব (প্রীতম ও পুলিশ), এম সাইফুর রহমান (নকুল দাস ও আফিম ব্যবসায়ী), অন্তর মুন্সি (আমিনুদ্দিন ও ডাক্তার বাবু), রাহিম চৌধুরি সাগর (শীতল বাবু), শাহরিয়ার কাদির (শম্ভু) এবং ইসরাত বিনতে তুবা (আমিনুন্দিনের মেয়ে)।
আয়োজকদের আশা, এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের পেশাদার অভিনয়চর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। একই সঙ্গে সাধারণ নাট্যপ্রেমীদের জন্যও এটি হয়ে উঠবে একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর