ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে দুটি পদে মোট তিনজন জনবল নিয়োগ দেওয়া হবে।
অনলাইনে আবেদন শুরু হবে ২৪ আগস্ট সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
নিয়োগের আওতায় কম্পিউটার অপারেটর পদে একজন এবং অফিস সহায়ক পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। অন্যদিকে, অফিস সহায়ক পদে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার অপারেটর পদের বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা এবং অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ২০ টাকা। প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা ২৪ আগস্ট ২০২৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মেহেরপুরের বাসিন্দা হতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর