ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
বিনোদন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে এক মডেলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। নিহত মুসকান (২১) পশ্চিম দিল্লির তিলকনগরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় একাই থাকতেন। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন তিনি।
পুলিশ বলছে, বুধবার সন্ধ্যায় মুসকান তাঁর বাড়িতে ছিলেন। এ সময় জিম প্রশিক্ষক ইমরান সেখানে আসেন। তাঁদের মধ্যে কোনো বচসা হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রতিবেশীরা মুসকানের চিৎকার শুনতে পান। তাঁরা ছুটে এলে ইমরান পালিয়ে যান।
ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মুসকানকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে কোপানো হয়। ছুরির একাধিক আঘাতে গুরুতর জখম হন তিনি।
অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (এডিসিপি) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে বেশ কয়েকটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ি ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মুসকানের বন্ধু আমান বলেন, ‘তিন বোনের মধ্যে ছোট মুসকান। তার দিদি চণ্ডীগড়ে রয়েছে। তিনি ফোন করে আমাকে বলেন, মুসকানকে কেউ ছুরি দিয়ে কুপিয়েছে। ওর বাড়িতে তাড়াতাড়ি যেতে।’
আমান জানান, দিদির ফোন পাওয়ার পর তিনি এক বন্ধুকে ফোন করে মুসকানের বাড়িতে দ্রুত পৌঁছাতে বলেন। তিনিও তিলকনগরের উদ্দেশে রওনা দেন। মুসকানের ভাড়া বাড়িতে পৌঁছানোর আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আমানের দাবি, মুসকানের দিদিরা জানিয়েছিলেন, জিম প্রশিক্ষক বেশ কিছু দিন ধরে তাঁদের বোনকে উত্ত্যক্ত করছিলেন। মুসকানের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যে জিমে ইমরান প্রশিক্ষক হিসেবে কাজ করতেন, সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
অভিযুক্তের পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মুসকান ও অভিযুক্ত ইমরান পরস্পরকে দেড় বছর ধরে চিনতেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন