ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ

২০২৬ আগস্ট ২২ ১৪:৪৩:৪৯

বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস রাজস্ব খাতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দুটি পদে মোট ২৩ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। উভয় পদের জন্য আবেদনকারীর বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস

পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ২২টি

চাকরির ধরন: সম্পূর্ণ অস্থায়ী

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি স্কাউটিং সম্পর্কে মৌলিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: সম্পূর্ণ অস্থায়ী

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান, সিএসই বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচার্ড প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সার্টিফিকেটধারী এবং স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন ফি: উভয় পদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষা ও আবেদন ফি বাবদ ৫১৫ টাকা রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা

বিশেষ শর্ত: বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সব সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সনদ আপলোড করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত