ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
গবেষণায় অবদানের জন্য ঢাবির ৬২ গবেষককে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা তদূর্ধ্ব উদ্ধৃতি (Citation) পাওয়া ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্য দেন এবং সাইটেশনের গুরুত্ব নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শুধু সরকারি অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও ইন্ডাস্ট্রির সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে।
গবেষণার জন্য ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে ১ হাজার কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন এবং অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদারের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান উপাচার্য। বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সঙ্গে ‘ল্যাব টু ল্যাব’ এবং ‘রিসার্চার টু রিসার্চার’ কার্যক্রম গ্রহণের মাধ্যমে গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার কথা জানান তিনি। এ ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকেরা
অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ); অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, অধ্যাপক ড. মো. আহসান হাবীব ও অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব (রসায়ন বিভাগ); অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস (ফলিত গণিত বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদির (বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ); অধ্যাপক ড. মো. শরীফ হোসেন (একাউন্টিং বিভাগ); অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া (ইণ্টারন্যাশনাল বিজনেস বিভাগ); অধ্যাপক ড. মোঃ রাকিবুল হক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগ); অধ্যাপক ড. সেলিম রায়হান, অধ্যাপক ড. রুমানা হক ও অধ্যাপক ড. এম নিয়াজ আসাদ উল্লাহ (অর্থনীতি বিভাগ); অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন ও অধ্যাপক ড. মো. রবিউল হক (পপুলেশন সায়েন্সস বিভাগ); অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী (প্রাণিবিদ্যা বিভাগ); ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা (অণুজীব বিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ আল-মামুন (মৎস্যবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ও অধ্যাপক ড. আবুল বাশার মীর মোহাম্মদ খাদেমুল ইসলাম (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ); অধ্যাপক ড. এম. রেজাউল ইসলাম (পাবলিক হেলথ্ বিভাগ); ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. ফিরোজ আহমেদ (ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ); অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ); অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ড. মো. আজিজ হাসান (ভূতত্ত্ব বিভাগ); অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ (সমুদ্রবিজ্ঞান বিভাগ); সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ); অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. পাপিয়া হক, অধ্যাপক ড. মিঠুন সরকার, অধ্যাপক ড. আবুল খায়ের মল্লিক, সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন ও সহযোগী অধ্যাপক ড. তাছলিম উর রশিদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ); অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ); সহকারী অধ্যাপক ড. অনিমেষ পাল (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ); অধ্যাপক এ এ এম কাওসার হাসান (ভাস্কর্য বিভাগ); সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল (সিরামিক বিভাগ); অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম (গ্রাফিক ডিজাইন বিভাগ); অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (শিল্পকলার ইতিহাস বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলী (অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ); অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ (সিরামিক বিভাগ); অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমান (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট); ড. গাজী নুরুন নাহার সুলতানা, ড. মো. লতিফুল বারী ও ড. সমীরন ভট্টাচার্য্য (সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ