ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সরকার ফারাবী: উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরেই। বাকি চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নতুন বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
শিক্ষার্থীদের সুবিধার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে, আবেদন কখন এবং কোথায় পরীক্ষা হবে তার বিস্তারিত তুলে ধরা হলো।
ঢাবিতে পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা।
১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১১ নভেম্বর। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।
রাবির ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ৮ জানুয়ারি। প্রথম দিন ব্যবসায় শিক্ষা শাখার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ৯ জানুয়ারি নেওয়া হবে বিজ্ঞান শাখার ‘সি’ ইউনিটের পরীক্ষা। এরপর ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মানবিক শাখার ‘এ’ ইউনিটের পরীক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন চলবে ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
জবির পরীক্ষা শুরু ১ জানুয়ারি
নতুন বছরের প্রথম দিনই ভর্তি পরীক্ষা শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে জবির ভর্তি পরীক্ষা।
এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
চবির ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২৯ জানুয়ারি। প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে।
চবির ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
খুবির পরীক্ষা দুই দিনে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা।
কুয়েটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েট কর্তৃপক্ষ।
এমআইএসটির পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর
ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।
১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে এমআইএসটির ভর্তি পরীক্ষা সাতটি বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।
এদিকে সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ হওয়ায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতির সময়সূচিও এখন অনেকটাই পরিষ্কার। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত ও নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়া জরুরি। প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিসেম্বর থেকে শুরু হয়ে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন