ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিসিইউ উপাচার্যের বক্তব্যকে সাহসী বললেন অধ্যাপক মামুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের বক্তব্যকে ‘সঠিক ও সাহসী’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিসিইউ উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের প্রতি সমর্থনের কথা জানান ঢাবি অধ্যাপক মামুন।
ফেসবুক পোস্টে অধ্যাপক মামুন লিখেছেন, বাংলাদেশের কোনো উপাচার্য এমন সাহসী বক্তব্য রাখতে পারেন এমন নজির খুব কম।
ড. মামুন বলেন, শুধু কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলেই হয় না। এর জন্য প্রয়োজন মানসম্পন্ন শিক্ষক, গবেষণার পরিবেশ ও মুক্তচিন্তার জায়গা।
তিনি মনে করেন, প্রশাসনিক কাঠামো বদলালেই কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় না; শিক্ষকের গুণেই বিশ্ববিদ্যালয় আলাদা পরিচিতি পায়।
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ত্রণালয়ের কর্মকর্তা হতে পারেন না। শিক্ষা ক্যাডার পরিচয় থাকলে প্রশাসনিক নিয়ন্ত্রণ তৈরি হয়, যা মুক্তচিন্তা ও গবেষণায় বাধা দেয়। একজন শিক্ষকের জ্ঞানচর্চা উন্মুক্ত ও গভীর হওয়া উচিত’, যোগ করেন ঢাবি অধ্যাপক মামুন।
পিএইচডি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি থাকা কাম্য। তবে শিক্ষা ক্যাডারদের মধ্যে যাদের মানসম্মত পিএইচডি ও যোগ্যতা আছে, তাদের বাছাই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু নিয়োগের পর মন্ত্রণালয়ের সঙ্গে কোনো অফিসিয়াল সম্পর্ক রাখা উচিত নয়। তখন তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
এর আগে শুক্রবার ইউজিসির হিট প্রকল্পের সংলাপে ডিসিইউ উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ঢাবির সাত কলেজে শিক্ষা ক্যাডাররা পড়ান। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানোর জন্য প্রয়োজনীয় চিন্তা-চেতনা ও গবেষণার সক্ষমতা সবার আছে কি না, সেটি ভাবা দরকার।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে সাত কলেজের শিক্ষা ক্যাডারদের কী কাঠামোয় আনা হবে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর