ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
বিনোদন ডেস্ক: রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও কন্ডাক্টরদের নিয়ে নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের মানুষ। নারীদের কাজের প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।
সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ব্যক্তিগতভাবে গোলাপি রং তাঁর খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাস তাঁর নজর কেড়েছে এবং উদ্যোগটি তাঁর ভালো লেগেছে।
পিংক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়েছেন বর্ষা। তাঁর মতে, এসব নারীকে দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্ন বড় করে দেখার সাহস পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।
তিনি আরও বলেন, মেয়েরা আজ প্রাইভেটকার, প্লেন ও হেলিকপ্টার চালাচ্ছেন। তাহলে বাস কেন চালাতে পারবেন না? তাঁর ভাষায়, অবশ্যই পারবেন। বরং সুযোগ পেলে মেয়েরা যেকোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারেন।
বর্ষা বলেন, বিশেষ করে নারীদের জন্য ভালো ও সম্মানজনক চাকরি পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগ নারীদের জন্য গুরুত্বপূর্ণ।
অভিনেত্রীর ভাষায়, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুন না কেন, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’-এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়। তাঁর মতে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়।
পিংক বাসের উদ্যোগ আরও অনেক নারীর জন্য কর্মসংস্থানের পথ খুলে দিক-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বর্ষা। নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁদের পথচলা দেখে আরও অনেক নারী যেন নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পান।
পিংক বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাব।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। এই বাসে থাকবেন শুধু নারী যাত্রী। তাঁদের সঙ্গে থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন