ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘দেশু ৭’ শেষে দেব-শুভশ্রীর নতুন চমক
বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব এবার চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘দেশু ৭’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর মান-অভিমান ভুলে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। তাঁদের নতুন রসায়ন দেখতে মুখিয়ে আছেন বাংলা সিনেমার দর্শকেরা।
বর্তমানে জনপ্রিয় এই তারকা জুটি ‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ের পর্ব শেষ করেছেন। সম্প্রতি লাদাখে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এরপর এক ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন এই তারকা জুটি। অনেক দিন আগের ব্যবসাসফল সিনেমা ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নেচেছেন তাঁরা। এতে সিনেমাপ্রেমী দর্শকেরা ফিরে গেছেন পুরোনো দিনের স্মৃতিতে, হয়েছেন নস্টালজিক।
সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পোস্টে তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এ সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ। তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো-এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’
ভিডিওতে দেখা গেছে, একটি খোলা রাস্তায় দাঁড়িয়ে ‘রোমিও’ সিনেমার সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে দেব-শুভশ্রীসহ আরও কয়েকজন পার্শ্বশিল্পী নাচছেন। আবহে লাদাখের সৌন্দর্যও দৃশ্যমান। এরপর ড্রোন রাইজ শটের মাধ্যমে ভিডিওটি শেষ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর।
ভিডিওটি প্রকাশের পর বিশেষ করে এই জুটির গান ও নাচের স্টেপ দেখে কমেন্ট বক্সে দর্শকেরা তাঁদের শৈশব ও সোনালি স্মৃতির কথা তুলে ধরে আবেগ প্রকাশ করেছেন।
এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই নস্টালজিক অতীত পুনরুজ্জীবিত।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘চাইল্ডহুড ইমোশন।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন, ‘উফ, সেরা সেরা। পুরোনো দিনে ফিরে গেলাম।’
উল্লেখ্য, ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে দেব-শুভশ্রীর নাচের এই ভিডিও প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪১ হাজারেরও বেশি রি-অ্যাকশন ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান