ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশীয় সিনেমায় পেশাদারিত্ব বেড়েছে: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক: ঢালিউডে কাজের ধরন, প্রস্তুতি ও নির্মাণ ভাবনায় পরিবর্তন আসছে। সময়ের সঙ্গে চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। এমন পরিবর্তনের ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁর মতে, সিনেমার মান ধরে রাখতে এখন আর কোনো ধরনের আপসের সুযোগ নেই; প্রয়োজন পূর্ণ পেশাদারিত্ব ও শতভাগ নিবেদন।
নতুন চলচ্চিত্র ও নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে দেশের সিনেমার বর্তমান পরিস্থিতি এবং কারিগরি দলের কাজের প্রশংসা করেন অপু বিশ্বাস।
দেশের কারিগরি কুশলীদের মেধার প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা বা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও খুব জরুরি।’
বর্তমান সময়ের চলচ্চিত্র নির্মাণে পেশাদারিত্ব ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী বলেন, ‘বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।’
অতীতে চলচ্চিত্র নির্মাণে নানা সীমাবদ্ধতার কারণে আপস করতে হতো উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।’
দেশীয় টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে। আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো-মন্দ কিছুটা মূল্যায়ন করার জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়।’
অপু বিশ্বাসের মতে, সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা ও কাজের পদ্ধতি হালনাগাদ করার পাশাপাশি পেশাদারিত্ব ও নিবেদনের এই ধারা অব্যাহত রাখাই দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)