ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
টকশোতে যেতে লবিং বা ক্ষমতার ব্যবহার করি না: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের লবিং, দেনদরবার কিংবা ক্ষমতার প্রভাব খাটিয়ে টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে সারোয়ার তুষার বলেন, তিনি দেনদরবার বা লবিং করে টকশোতে যান না। তাঁকে টকশোতে আমন্ত্রণ জানাতে কোনো ব্যক্তি দিয়ে প্রযোজকদের তদবিরও করান না। সরকারি ক্ষমতা ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে চাপ সৃষ্টি করে নিজেকে আলোচক হিসেবে প্রতিষ্ঠিত করেননি বলেও দাবি করেন তিনি।
কিছু ব্যক্তির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, এমন কিছু দলছুট ও ভ্যাগাবন্ড ব্যক্তির কথা তিনি জানেন, যারা সরকারি ক্ষমতার জোরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চাপ সৃষ্টি করে টকশোতে অংশ নেন। তিনি কারও নাম উল্লেখ করেননি বলেও পোস্টে জানান।
মিডিয়ার সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, তাঁর সঙ্গে মিডিয়ার সম্পর্ক ‘শতভাগ অর্গানিক’। বিভিন্ন সংবাদে বক্তব্য দেওয়া, টকশোতে অংশ নেওয়া কিংবা কোথাও বক্তব্য দিলে তা গুরুত্ব দিয়ে প্রচার করার ক্ষেত্রে তিনি কোনো ধরনের দেনদরবার বা তদবির করেননি বলে দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলগুলোর সিইও, সিএনই ও প্রযোজকদের সাক্ষী হিসেবে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে তিনি লেখেন, ‘Street dogs won’t define me.’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও সারোয়ার তুষার তর্কে জড়ান। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় সারোয়ার তুষারের এই বক্তব্য এসেছে বলে মনে করছেন অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত