ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১৫ দিনের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলে সভাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা ১৫ দিনের মধ্যে শুরু করে দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তাঁর নির্দেশনার পর এনটিআরসিএ কর্মকর্তারা সাত দিনের সময় চেয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের দপ্তরে পাঠানো হবে। সচিব অনুমোদন দেওয়ার পর মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।
এর ফলে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর