ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সিসিটিভি ফুটেজ ঘিরে ঢাবির ফজলুল হক হলে হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে সিসি ক্যামেরার ফুটেজ যাচাইকে কেন্দ্র করে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফজলুল হক মুসলিম হলের অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করতে প্রক্টরিয়াল টিম সেখানে গেলে এ ঘটনা ঘটে।
ফজলুল হক মুসলিম হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব আলী আকবর বলেন, দুপুরে প্রক্টরিয়াল টিম হলের অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করতে আসে। এ সময় শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বর্তমানে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা হলের অফিস কক্ষে অবস্থান করছেন এবং পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
এর আগে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব বা ম্যানিপুলেট করার চেষ্টা করার অভিযোগ করেন ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তাঁর দাবি, ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ করা প্রয়োজন।
এদিকে ইকবাল হায়দার নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কার্যালয়ের তালা ভেঙে জোরপূর্বক সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য প্রক্টরিয়াল টিম আসছে। তবে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে ফুটেজ গায়েব, ম্যানিপুলেট করা কিংবা তালা ভেঙে ফুটেজ নেওয়ার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত ১৬ আগস্ট ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে প্রভোস্টের কার্যালয়ে নিয়ে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে হলের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সিসি ক্যামেরার ফুটেজকে কেন্দ্র করে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক