ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ঋষভ পান্ত
স্পোর্টস ডেস্ক:টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি অর্জন করেন তিনি। একই সঙ্গে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে ১০০ ছক্কা পূর্ণ করার রেকর্ডও নিজের করে নিয়েছেন পান্ত।
সোমবার (১৮ আগস্ট) ম্যাচের চতুর্থ দিনে দ্রুতগতিতে ফিফটির পথে ছিলেন পান্ত। লং লেগের ওপর দিয়ে পুল করে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। ওই ছক্কাটিই ছিল টেস্টে তাঁর ১০০তম।
ভারতীয় ব্যাটারদের মধ্যে পান্তই প্রথম টেস্টে ১০০ ছক্কার মাইলফলক ছুঁলেন। তবে বিশ্ব ক্রিকেটে এর আগে ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এই কীর্তি গড়েছেন।
পান্ত মাত্র ৫১ টেস্টে এবং ৪ হাজার ৯১৮ বল খেলে ১০০ ছক্কা পূর্ণ করেছেন। এর আগে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ডটি ছিল গিলক্রিস্টের দখলে। ২০০৭ সালের ১৭ নভেম্বর ৬ হাজার ৫৭৮ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।
এ তালিকায় ৯ হাজার ৪২ বল খেলে ১০০ ছক্কা পূর্ণ করেছিলেন স্টোকস। আর ম্যাককালামের প্রয়োজন হয়েছিল ৯ হাজার ৭৫৬ বল।
টেস্টে সবচেয়ে বেশি ছক্কার মালিক অবশ্য স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছরের শুরুতে অবসর নেওয়া ইংলিশ অলরাউন্ডারের ছক্কা ১৩৮টি। ম্যাককালামের ছক্কা ১০৭টি। গিলক্রিস্ট ও পান্তের ছক্কার সংখ্যা এখন ১০০টি করে।
পান্তের এই কীর্তির মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ডে দীর্ঘদিনের গিলক্রিস্ট-অধ্যায়ের অবসান হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে