ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ঘিরে ভারতের সঙ্গে তিক্ততা কমানোর চেষ্টা চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
গত বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই আয়োজন হয় বিশ্বকাপ। এরপর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের বাংলাদেশ সফর ঘিরে।
সোমবার ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে গত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনের চেষ্টা চলছে। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।’
ভারতকে বন্ধুপ্রতিম প্রতিবেশী উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিচ্ছি আমরা। খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দুই দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।’
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সাম্প্রতিক তিক্ততা নিরসনে আলোচনা অব্যাহত রয়েছে। নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিবেশ ফিরিয়ে আনাই এখন সংশ্লিষ্টদের লক্ষ্য।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের