×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৬ অক্টোবর ০১ ২০:৩২:২৩

বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা হিসেবে ৫ লাখ ডেঙ্গু এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তৈরি এসব কিট দেশটির অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সরবরাহ করা হচ্ছে। এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে।

কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে শার্জে দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। পরে তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে রোগনির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা বিভিন্ন সরঞ্জাম কীভাবে ব্যবহার করা হচ্ছে, তাও দেখেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ