ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডকে কটাক্ষ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশের সাফল্যকে সামনে এনে ইংল্যান্ডকে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।
গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ও ইংল্যান্ড—দুই দলই একবার করে টেস্ট জিতেছে। ইংল্যান্ডের সেই জয় এসেছিল ১৪ বছর আগে। এরপর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আর জয়ের দেখা পায়নি ইংলিশরা।
দুই দলের এই পরিসংখ্যান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে তারা লিখেছে, ‘মজার তথ্য: গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যা ইংল্যান্ডের সমান।’ পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো এশিয়ার তৃতীয় দেশ বাংলাদেশ। এর আগে ভারত ও পাকিস্তান এই কীর্তি গড়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দ্রুততম দল হিসেবেও জায়গা করে নিয়েছে।
ঐতিহাসিক ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, ‘ক্রিকেটের যে কোনও ফরম্যাটে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় জয়। আগামী দিনে আমাদের আরও ভালো খেলতে হবে। নিজেদের কাছে নিজেদের প্রমাণ করতে হবে। ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
২৩ বছর পর বাংলাদেশ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে। এর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ঘরোয়া একটি দল বাংলাদেশকে ৫৪ রানে অলআউট করে দিয়েছিল। সেই দলের কাছ থেকেই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় এসেছে। নিজেদের প্রমাণের তাগিদই বাংলাদেশকে এই ঐতিহাসিক সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত