ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মাদক অধিদপ্তরে কর্মচারীদের বিক্ষোভ,কার্যালয়ে অবরুদ্ধ ডিজি
ডুয়ানিউজ প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় বিক্ষুব্ধ কর্মীরা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন।
বিক্ষুব্ধ কর্মীদের দাবি, দীর্ঘসময় ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই পদের নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের ধৈর্য্যচ্যুতি ঘটেছে।
তারা জানান, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না। অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানে এখনও কোনো উদ্যোগ নেয়নি।
বিক্ষোভরত কর্মীরা সরাসরি ডিজির অফিসের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।
অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, "কর্মীদের অসন্তোষ দীর্ঘকাল ধরে চলছে। কিন্তু হঠাৎ করে এভাবে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।"
শেষ খবর অনুযায়ী, অধিদপ্তরে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগ নিচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ