ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিস্ট সরকারের নীতিতে মৎস্য সম্পদ ধ্বংস হয়েছে: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের পলিসির কারণে দেশের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বর্তমান সরকার এসব মৎস্য সম্পদ পুনরুদ্ধারে কাজ শুরু করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মৎস্যজীবীরা যাতে সঠিকভাবে মাছ উৎপাদন করতে পারে, সে কারণে ইতোমধ্যেই খাল খননের কাজ চলছে। বর্তমান সরকার কৃষক ভাইদের পাশে থেকে যেমন সহযোগিতা করছে, ঠিক তেমনি মৎস্যজীবীদের জন্যও নানা ধরনের উদ্যোগ নিয়েছে।’
আজ রবিবার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সরকার জনবান্ধব সরকার, কৃষিবান্ধব সরকার, মৎস্যবান্ধব সরকার। দেশের প্রতিটি উপজেলায় মৎস্য উৎপাদন বাড়াতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)