ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে আনা হয়েছে ওয়াটার ক্যানন। শনিবার সকালে সেখানে শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বাড়তি নিরাপত্তাব্যবস্থার চিত্র দেখা যায়। এর অংশ হিসেবে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে একটি ওয়াটার ক্যানন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেখানে দায়িত্ব পালন করছেন শতাধিক পুলিশ সদস্য।
ধানমণ্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালনরত এপিবিএনের উপপরিদর্শক (এসআই) জহুরুল জানান, ভোর থেকেই তারা সেখানে দায়িত্ব পালন করছেন। রমনা জোনের পুলিশ কমিশনারের নির্দেশে তারা দায়িত্বে রয়েছেন।
তিনি জানান, সকাল থেকে এপিবিএনের ৩৩ জন সদস্য সড়কের দুই পাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)