ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ফাউন্ডেশনের পুনর্বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ এ বৃত্তি দেবে।
আবেদনের যোগ্যতা
বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। একই এলাকার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ-৪.৮০ নির্ধারণ করা হয়েছে।
সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে।
যেভাবে আবেদন
বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও অনলাইনে আপলোড করতে হবে। সরাসরি কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।
আবেদনকারীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে। বৃত্তির জন্য আবেদন করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি হলে তাঁর আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। একইভাবে কোনো আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকলে তাঁর আবেদনও বাতিল করা হবে।
ফাউন্ডেশন জানিয়েছে, এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীদের ২৭ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তি-সংক্রান্ত কোনো বিষয়ে জানতে ০২-৫৮৮১৬৫২০ নম্বরে সরাসরি অথবা ০২-২২২২৮৩৪৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বর্ধিত নম্বর ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮-এও যোগাযোগ করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ