ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট সাতটি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ
১. পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
ক) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একটি স্থায়ী পদ (প্রযোজ্য ক্ষেত্রে মার্কেটিং)
খ) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একটি স্থায়ী পদ (পুনর্বিজ্ঞপ্তি)
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৩, ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একটি স্থায়ী পদ।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৪, ৫০,০০০-৭১,২০০ টাকা।
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগে দুটি স্থায়ী পদ।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৬, ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একটি স্থায়ী পদ ও একটি অস্থায়ী পদ।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়ম
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ক্রমিক নম্বর ১ ও ২-এর জন্য সাত সেট এবং ক্রমিক নম্বর ৩ ও ৪-এর জন্য চার সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬।
রেজিস্ট্রার, যবিপ্রবির কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইট থেকে আবেদন ফরম এবং ওয়েব পোর্টাল থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?