ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খায়রুল বাসারের
বিনোদন ডেস্ক: একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে একাধিক নাটকে অভিনয়ের সুবাদে তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন আলোচনা থাকলেও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং বরাবরই বিষয়টিকে গুঞ্জন হিসেবে এড়িয়ে গেছেন তাঁরা।
তবে এবার একটি পডকাস্টে এসে সেই সম্পর্কের কথা প্রকাশ করেছেন খায়রুল বাসার। তিনি জানিয়েছেন, সাদিয়া আয়মানের সঙ্গে সত্যিই তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে।
বাসার জানান, নাটকে জুটি হিসেবে কাজ শুরুর আগেই বিজ্ঞাপনের মাধ্যমে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে কাজের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
তবে সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করতে চাননি এই অভিনেতা। এ বিষয়ে তিনি বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’
সম্পর্কের ইতি টানার পর তাঁদের পেশাগত সম্পর্কেও পরিবর্তন আসে। একটা সময় নিয়মিত একসঙ্গে নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে হঠাৎ করেই একই পর্দায় তাঁদের উপস্থিতি কমে যায়। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও নানা কৌতূহল তৈরি হয়।
কেন এখন আর একসঙ্গে অভিনয় করেন না, পডকাস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাসার। তাঁর ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিনেতার ভাষায়, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’
অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার পর একই পর্দায় কাজ করাটাকে দুজনের জন্যই স্বস্তিদায়ক মনে হয়নি। দর্শকদের আগ্রহ থাকলেও নিজেদের স্বাভাবিকভাবে কাজ করার স্বার্থেই আপাতত একসঙ্গে অভিনয় থেকে দূরে রয়েছেন তাঁরা।
করোনার পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কাড়েন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ