ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাকিবের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও বন্ধ
স্পোর্টস ডেস্ক: প্রায় দুই বছর ধরে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না সাকিব আল হাসান। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজাও তাঁর জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। আসন্ন মৌসুমের জন্য সাকিবকে দলে রাখেনি তাঁর গত মৌসুমের দল এমআই এমিরেটস।
খেলোয়াড়ি জীবনেই পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সরকার পতনের পর থেকে তিনি আরও অনেক আওয়ামী লীগ এমপির মতোই ফেরারি হয়ে আছেন।
এই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় দেখা গেছে তাঁকে। একাধিক অনুষ্ঠানে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
এসবের ফাঁকে ক্রিকেটও খেলছেন সাকিব। সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলেছেন তিনি। এর আগে গত মৌসুমে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরে এমআই এমিরেটসের হয়ে খেলেছিলেন।
তবে এমিরেটসের হয়ে হতাশাজনক এক মৌসুম কেটেছে সাকিবের। পাঁচ ইনিংসে ১২২.৩৪ স্ট্রাইক রেটে করেছেন ১১৫ রান। আট ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র তিনটি। একটি ম্যাচে ব্যাটিংয়ে ভুগতে থাকায় এমিরেটস তাঁকে রিটায়ার্ড আউটও করেছিল।
এমন পারফরম্যান্সের পর পরের মৌসুমে দলে জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত সাকিব তা পারেননি। তাঁকে দল থেকে বাদ দিয়েছে এমআই এমিরেটস।
আসন্ন পঞ্চম মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমানকে অবশ্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত মৌসুমে দলটিকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি এই পেসার।
গত মৌসুমে বিপিএলের দায়িত্ব থাকায় দেশে ফেরার আগে আইএল টি-টোয়েন্টিতে আটটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। ওই আট ম্যাচে ১৫.৫৩ গড়ে এবং ১১.৫০ স্ট্রাইক রেটে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সেরা পাঁচ উইকেটশিকারির তালিকাতেও জায়গা করে নেন এই পেসার।
তবে আইএল টি-টোয়েন্টিতে সাকিবের পথ একেবারে বন্ধ হয়ে যায়নি। আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম। দলগুলো ১৮ থেকে ২৩ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। নিলামের পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ওয়াইল্ডকার্ড নিয়মের মাধ্যমে আরও একজন খেলোয়াড় দলে নিতে পারবে। সেখান থেকে দল পাওয়ার আশায় থাকতে পারেন সাকিব।
আইএল টি-টোয়েন্টির পঞ্চম মৌসুম শুরু হবে আগামী ২২ নভেম্বর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু