ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মিঠুনের সঙ্গে সিনেমা, স্বপ্নপূরণের খবর শিবপ্রসাদের

২০২৬ আগস্ট ১২ ১১:২১:৪১

মিঠুনের সঙ্গে সিনেমা, স্বপ্নপূরণের খবর শিবপ্রসাদের

বিনোদন ডেস্ক: সম্প্রতি হাতে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে না ফিরতেই সুখবর পেলেন ‘ফাটাকেষ্ট’খ্যাত এই অভিনেতা। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

আগামী বছর উইন্ডোজের ২৫ বছরপূর্তিতে আসবে সেই নতুন সিনেমা। মঙ্গলবার (১১ আগস্ট) সব চূড়ান্ত হওয়ার পর সবার সঙ্গে সেই খবর শেয়ার করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও টালিউডের প্রায় সব পরিচালকই মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেন। চিত্রনাট্য মনের মতো হলে তিনি বাংলা ছবি করতে সবসময়ই রাজি। বলিউডে নিজের জায়গা পোক্ত করেও বাংলা সিনেমাকে ভোলেননি তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি প্রতি বছরই বাংলায় এসে ছবি করেছেন মিঠুন চক্রবর্তী।

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানান। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বসিত নির্মাতা লিখেছেন, ‘হ্যাঁ, ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতা দি, সঙ্গে মিঠুন চক্রবর্তী।’

তিনি বলেন, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। তাঁরও তেমনই একটি স্বপ্ন ছিল-কোনো একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন। কারণ, বড় হয়েছেন তাঁকে পর্দায় দেখে। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘দো আনজানে’, ‘ড্যান্স ড্যান্স’ আরও কত ছবি!

শিবপ্রসাদ বলেন, আবার বাংলা সিনেমায় তাঁর অসামান্য সব কাজ বারবার মনে করিয়ে দেয়-একজন অভিনেতার কোনো ভাষা হয় না, কোনো সীমানা হয় না। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দাজুড়ে থাকা-সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি শিবপ্রসাদের কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। তাঁর কাছে মিঠুনই রামকৃষ্ণ, মৃগয়া ও ডিস্কো ড্যান্সার।

এর আগে এই কিংবদন্তি অভিনেতাকে নিজে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। এ নির্মাতা বলেন, কিছু কিছু অপেক্ষা বোধ হয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন তাঁর সঙ্গে দেখা করে গল্পটি শোনালেন, বুকের ভেতরটা কোথাও সেই ছোটবেলার আমিটা তখনো চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মিলিয়ে বললেন, ‘ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প।’

এর আগে আমেরিকায় থাকাকালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক। নিজের পরিচয় দিয়ে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি। সেটি শুনেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেদিন মিঠুনদা কল ব্যাক করে বলেছিলেন, ‘শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!’

আবেগতাড়িত হয়ে শিবপ্রসাদ বলেন, কয়েকটি শব্দ কখনো কখনো অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটি তাঁর কাছে ঠিক তেমনই। আর কয়েকটি দিনের অপেক্ষা। এরপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার পর হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার... বিস্তারিত