ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানালেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘র’ প্রধানের এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তাঁর এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তাঁর সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে উল্লেখ করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।
জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)