ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন: এবি জুবায়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে থাকবে না এমন খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। এর মধ্যে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিষয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ডাকসু।
এর আগে খবর ছড়িয়ে পড়ে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে থাকবে। এ নিয়ে গতকাল ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ করে।
আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাকসুর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদের দাবি, বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতেই থাকতে হবে।
সমাবেশে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, গতকাল তাঁরা যখন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান, তখন শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করেন। এরপর শিক্ষামন্ত্রী ফেসবুকে এসে এটিকে ‘গুজব’ বলেছেন এবং ‘কান চিলে নিয়ে গেছে’ বলেছেন। শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন।’
জুবায়ের বলেন, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অর্থ লেনদেন, রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হবে। তাঁর দাবি, গত ৩ আগস্ট অনুষ্ঠিত একটি সভায় শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর সম্মতিতেই এনটিআরসিএর নিয়োগসংক্রান্ত ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে জুবায়ের বলেন, ‘আপনার উপস্থিতিতে এবং আপনার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে, নিয়োগের সুপারিশ করবে না। আর ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন।’
শিক্ষামন্ত্রীর বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও বলেন, একটি সিদ্ধান্ত নেওয়ার পর ছাত্র-জনতা প্রতিবাদ করলে ফেসবুকে এসে সেটিকে ‘গুজব’ বলা এবং ‘কান চিলে নিয়ে গেছে’ বলা গ্রহণযোগ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ