ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) সকালে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে রাজধানী বোগোটা থেকে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা পর্যন্ত কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে। এর গভীরতা ছিল প্রায় ৯৬ থেকে ১০৭ কিলোমিটার।
চোকো প্রদেশের গভর্নর নুভিয়া ক্যারোলিনা কোর্ডোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, প্রদেশটির রাজধানী কিবদোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নে কাজ চলছে। একই সঙ্গে আফটারশকের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
এদিকে, রিসারালদা প্রদেশের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানান, প্রাদেশিক রাজধানী পেরেইরায় ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবনের সম্মুখভাগও ধসে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী বোগোটার মেয়র কার্লোস গালান জানিয়েছেন, শহরটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলার সীমান্তবর্তী তাচিরা রাজ্য এবং বারকিসিমেন্তো শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি