ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফের বিক্ষোভে উত্তাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমন-পীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে বিক্ষোভ চরম রূপ নেয়। আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কারের পাশাপাশি সিবিআই অথবা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর রোধের অভিযোগ তুলেছেন। তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমারের দাবি, সরকার চাকরিপ্রার্থীদের সিংহভাগ দাবি মেনে নেওয়ার পরও বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আন্দোলনটিকে ‘হাইজ্যাক’ করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের