ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘বিএনপির এমপিরা আমাকে ভোট দেবেন’
নিজস্ব প্রতিবেদক: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, তাঁর চেয়ে ভালো কোনো প্রার্থী থাকলে তিনি আনন্দিত হবেন। আর ভালো প্রার্থী না থাকলে সরকারি পক্ষের (বিএনপি) এমপিরা তাঁকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অলি আহমদ।
রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তাঁর নাম প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কর্নেল অলি আহমদ বলেন, ‘দেশবাসীকে এটাই বলব, আমরা আশা করছি দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্যজোটের ১১ দল সম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে এবং প্রেসের সামনে এটা প্রকাশও করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা, তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো ধরনের স্ক্যান্ডাল নাই। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই।’
বিগত দিনে বিএনপিতে থাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘এই সম্বন্ধে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক। এখনো তো অনেক দেরি আছে। আমরা এখনো অ্যাপ্লিকেশন করি নাই। অ্যাপ্লিকেশন করি। তারপরে কী হয়, দ্বিতীয় পর্যায়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।’
এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। দুপুরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।
বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের