ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গ্যাস নিয়ে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বিকালেই গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিকভাবে চালু হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সঞ্চালন শুরু হলে যেসব এলাকায় চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে চাপ বৃদ্ধি পাবে। এর ফলে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’
গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং বেড়েছে এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলা আবার চালু করব।’
বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের কাজ নিয়ে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘যেটা হয়েছে, সেটা কি মানুষের হাতের মধ্যে আছে?’
বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিযোগ করা হলেও অনেকেই সংশ্লিষ্ট বিল যাচাইয়ের জন্য নিয়ে আসেন না। তিনি বলেন, ‘বিদ্যুৎ ভূতুড়ে বিল, এটা যখন আমরা বলি, বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে।’
তিনি আরও বলেন, জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে মার্চ মাসের তুলনায় জুনে গরমও কম ছিল। উদাহরণ হিসেবে তিনি বলেন, সম্প্রতি এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, তার বিদ্যুৎ বিল সাড়ে ৩ হাজার টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা গেছে, তিনি দুটি এসি, ফ্রিজ ও ব্লেন্ডার ব্যবহার করেন। মন্ত্রীর ভাষায়, ‘এত কিছু চালানোর পরেও ৭ হাজার টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়?’
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
ভারত থেকে আগের মতো ডিজেল চাওয়া হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে এবং ভারতকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, ‘আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন। দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন উনি। দেশটাকে শেষ করে দিয়েছেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি