ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

১১ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

২০২৬ আগস্ট ০৬ ১৩:৫৩:৩৫

১১ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, তারা সেখানে বক্তৃতা দিতে নয়, বরং জনগণের ১১ দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছেন। তার ভাষ্য, এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি।

ডা. শফিকুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনভোগান্তি ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জনগণের দাবি আদায়ের এই কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া তিনি জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথে যাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশেরও ঘোষণা দেন তিনি।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সচিবালয় জনগণের সম্পদ। সেখানে দায়িত্ব পালনকারীদের জনগণের দাবি শোনা এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।

এ সময় তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত