ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বর্ষায় স্যাঁতসেঁতে বিছানা শুকনো রাখার সহজ উপায়
ডুয়া ডেস্ক: বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ঘরের বিভিন্ন জিনিসে সহজেই স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে বিছানা, চাদর ও বালিশে। এতে ঘুমের আরাম নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, ছত্রাক, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। তবে কয়েকটি সহজ অভ্যাস অনুসরণ করলে বর্ষার সময়েও বিছানা রাখা সম্ভব শুকনো, পরিচ্ছন্ন ও আরামদায়ক।
রোদ উঠলেই আলো-বাতাস ঢুকতে দিন
বর্ষার দিনে যখনই রোদের দেখা মিলবে, তখন শোবার ঘরের দরজা-জানালা খুলে আলো-বাতাস চলাচলের সুযোগ করে দিন। এতে ঘরের জমে থাকা আর্দ্রতা কমে। ভালো রোদ থাকলে চাদর, বালিশ ও তোশক বারান্দা বা রোদ পড়ে এমন স্থানে মেলে দিলে ভেজাভাব অনেকটাই দূর হয়।
আর্দ্রতা কমাতে ব্যবহার করুন ঘরোয়া উপকরণ
তোশকের অতিরিক্ত আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করতে সপ্তাহে একবার এর ওপর বেকিং সোডা ছড়িয়ে প্রায় এক ঘণ্টা রেখে পরে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হওয়ার পাশাপাশি দুর্গন্ধও কমে।
চাদর ও বালিশ সংরক্ষণের স্থানে সিলিকা জেল প্যাকেট অথবা সাধারণ চক রাখা যেতে পারে। এগুলো বাতাসের জলীয় বাষ্প শোষণ করে কাপড়কে তুলনামূলকভাবে শুকনো ও সতেজ রাখতে সহায়তা করে।
ইলেকট্রনিক যন্ত্রের সঠিক ব্যবহার
ঘরে এসি থাকলে বর্ষাকালে ড্রাই মোড ব্যবহার করা কার্যকর হতে পারে। এটি ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে সাহায্য করে। পাশাপাশি ফ্যান মাঝারি গতিতে চালালে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং স্যাঁতসেঁতে ভাবও কমে।
ব্যবহারের আগে ইস্ত্রি করুন
বর্ষায় ধোয়া চাদর বা বালিশের কভারে সামান্য ভেজাভাব থাকলে ব্যবহারের আগে গরম ইস্ত্রি করে নেওয়া ভালো। এতে কাপড়ের ভেতরের আর্দ্রতা বাষ্প হয়ে বেরিয়ে যায় এবং বিছানা থাকে আরও সতেজ।
এ সময় সিনথেটিক কাপড়ের পরিবর্তে পাতলা সুতির চাদর ব্যবহার বেশি আরামদায়ক। সুতি কাপড় সহজে বাতাস চলাচল করতে দেয় এবং তুলনামূলকভাবে কম স্যাঁতসেঁতে অনুভূতি তৈরি করে।
ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা
বর্ষাকালে ঘরের ভেতরের গাছপালা আর্দ্রতা বাড়াতে পারে। তাই সম্ভব হলে ইনডোর প্ল্যান্ট বারান্দা বা ছাদে রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ঘরের ভেতরে কাপড় শুকাতে হলে আগে যতটা সম্ভব পানি ঝরিয়ে বা ইস্ত্রি করে তারপর শুকাতে দিলে ঘরের পরিবেশ অতিরিক্ত ভেজা হয়ে ওঠে না।
তোশকে ছত্রাক হলে কী করবেন
বর্ষার আর্দ্র আবহাওয়ায় তোশক বা ম্যাট্রেসে ছত্রাক জন্মাতে পারে। এসব ছত্রাক থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও ত্বকের নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
ভিনেগার ও বেকিং সোডায় দূর করুন ফাঙ্গাস
ছত্রাক আক্রান্ত স্থানে সাদা ভিনেগার স্প্রে করে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এরপর ওই জায়গায় বেকিং সোডা ছড়িয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করুন। পরে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে আর্দ্রতা ও দুর্গন্ধ কমে আসে।
এ ছাড়া সামান্য তরল ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে ফেনা তৈরি করে নরম ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ছত্রাকের দাগ পরিষ্কার করা যায়। এরপর পানিতে অল্প অ্যান্টিসেপটিক মিশিয়ে স্থানটি মুছে জীবাণুমুক্ত করতে হবে।
পরিষ্কার করার পর তোশক কয়েক ঘণ্টা রোদে শুকানো সবচেয়ে ভালো। রোদ না থাকলে ফ্যানের বাতাসে শুকাতে হবে। প্রয়োজনে হেয়ার ড্রায়ারও ব্যবহার করা যেতে পারে। তবে তোশক পুরোপুরি শুকানোর আগে তার ওপর চাদর বিছানো উচিত নয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)